Shuddhoby Doetra

যেকোনো বাংলা PDF থেকে সঠিক বাংলা Word ফাইল।

PDF থেকে কপি করলে বাংলা ভেঙে যায়? যুক্তাক্ষর হারায়, কার উল্টে যায়, বিজয়ে বানানো হলে হিজিবিজি আসে, স্ক্যান হলে কিছুই আসে না। প্রতিটা পাতা দেখে আমরা ঠিক উপায়ে পড়ি — আর ইউনিকোডে Word ফাইল দিই।

  • ইংরেজি অপরিবর্তিত
  • পুরো ফাইল, ফরম্যাট সহ
  • কিছুই আপলোড হয় না
ইউনিকোড ফন্ট
বিজয় বা মিশ্র লেখা
ফল
লিখতে বা পেস্ট করতে থাকুন — সাথে সাথে পাশে দেখাবে

ফাইল দিন

DOCXXLSXPPTXPDFTXTIMG

অথবা এখানে টেনে আনুন — একসাথে অনেক ফাইলও দিতে পারেন

PDF আর ছবি থেকে ইউনিকোড Word ফাইল পাবেন।

কীভাবে করবেন

  1. ১

    লেখা বা ফাইল দিন

    লেখা পেস্ট করুন, বা Word, Excel, PowerPoint, PDF, ছবি — এমনকি পুরো ফোল্ডার।

  2. ২

    কী সমস্যা, দেখে নিন

    বিজয়, ভাঙা PDF না স্ক্যান — সহজ ভাষায় বলে দেয়, তারপর ঠিক করে। কী বদলাল, পাশাপাশি দেখায়।

  3. ৩

    নামিয়ে নিন

    একই ফাইল ফেরত পাবেন, ফরম্যাট সহ। অনেক ফাইল হলে একটা জিপে।

অন্য কনভার্টার থেকে যেখানে আলাদা

বেশিরভাগ কনভার্টারে শুধু লেখা পেস্ট করা যায়। Shuddho পুরো ফাইল নেয়, ভাঙা PDF ঠিক করে, আর কী বদলাল দেখায়।

ইংরেজি নষ্ট হয় না

প্রতিটা শব্দ আলাদা করে দেখা হয় — বিজয় না আসল ইংরেজি। নাম, ইমেইল, ঠিকানা যেমন ছিল তেমনই থাকে।

অনেক কনভার্টার: পুরো লেখা কনভার্ট করে, ইংরেজি হিজিবিজি হয়ে যায়

Word, Excel, PowerPoint — পুরো ফাইল

ফাইল দিন, ফাইলই পাবেন। টেবিল, বোল্ড, রং, ছবি সব আগের মতো; শুধু বিজয়ের অংশ আর তার ফন্ট বদলায়।

বেশিরভাগ: শুধু লেখা পেস্ট, Excel বা PowerPoint নেয় না

যেকোনো বাংলা PDF থেকে Word

ভাঙা লেখার PDF, বিজয়ে বানানো PDF, স্ক্যান — প্রতিটা পাতা দেখে ঠিক উপায়ে পড়ে।

অন্যরা: PDF নেয় না, বা ভাঙা লেখাই কপি করে দেয়

কী সমস্যা, আগে বলে দেয়

“বিজয়ে লেখা”, “PDF-এর বাংলা ভাঙা”, “স্ক্যান” — সহজ বাংলায়।

অন্যরা: কিছু বলে না

পুরো ফোল্ডার একসাথে

পুরনো শত শত ফাইল? ফোল্ডার দিন — একই ফোল্ডার কাঠামোয় এক জিপে ফেরত।

অন্যরা: একবারে একটা

দুই দিকেই, ফাইলসহ

ইউনিকোড থেকে বিজয়ও — প্রেসে SutonnyMJ লাগলে Word বা Excel ফাইলসহ বানিয়ে দেয়।

অন্যরা: শুধু লেখা

ফাইল আপনার কম্পিউটার বা ফোনের বাইরে যায় না — সরকারি বা ব্যক্তিগত কাগজপত্রও নিশ্চিন্তে দিন।

প্রশ্ন ও উত্তর

PDF থেকে কপি করা বাংলা ভাঙে কেন?

অনেক PDF-এ বাংলা অক্ষর যেভাবে আঁকা হয় সেভাবে জমা থাকে, লেখার ক্রমে নয় — তাই ি-কার আগে চলে আসে, আর যুক্তাক্ষরের অংশ হারিয়ে যায়। এমন পাতা আমরা ছবির মতো পড়ে ঠিক লেখা বের করি।

অনেক পাতার PDF হলে?

পাতার কোনো সীমা নেই। যে পাতায় লেখা ঠিক আছে সেটা সাথে সাথে হয়; যেটা পড়তে হয় তাতে পাতাপ্রতি কয়েক সেকেন্ড লাগে।

বিজয় আর ইউনিকোডের পার্থক্য কী?

বিজয় (SutonnyMJ) পুরনো পদ্ধতি — বাংলা আসলে ইংরেজি অক্ষরে জমা থাকে, তাই অন্য ফন্টে বা অনলাইনে হিজিবিজি দেখায়। ইউনিকোড সব জায়গায় একই রকম দেখায় — ফেসবুক, গুগল, সরকারি ফর্ম সবখানে।

ফাইল কি কোথাও আপলোড হয়?

না। সব কাজ আপনার ব্রাউজারেই হয়, ফাইল আপনার কম্পিউটার বা ফোনের বাইরে যায় না। ইন্টারনেট বন্ধ করেও লেখা কনভার্ট করতে পারবেন।

ইংরেজি লেখা কি নষ্ট হবে?

না। ফাইলে কোন অংশ বিজয় ফন্টে আর কোনটা ইংরেজি ফন্টে, তা দেখে শুধু বিজয়ের অংশ বদলাই। পেস্ট করা লেখায় প্রতিটা শব্দ দেখে ঠিক করি — ইমেইল, ওয়েবসাইট, ইংরেজি শব্দ থাকে আগের মতো।

কোন কোন ফাইল দেওয়া যায়?

Word (.docx), Excel (.xlsx), PowerPoint (.pptx), PDF, লেখা (.txt) আর ছবি। খুব পুরনো .doc ফাইল হলে Word-এ খুলে .docx হিসেবে সেভ করে দিন।

কোনো সীমা আছে? টাকা লাগে?

পুরো ফ্রি — সাইন-আপ নেই, বিজ্ঞাপন নেই, দিনে কতবার বা কত ফাইল তার সীমা নেই। Shuddho ডোয়েট্রার একটি ফ্রি টুল।